শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধন

১০৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৬জুন)সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। সভাপতিত্ব করে উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ।

প্রশিক্ষক ছিলেন উক্ত প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মাদ শামসুল আলম চৌধুরী, রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান ও জেলা প্রশিক্ষণ অফিসার আপ্রু মারমা। প্রশিক্ষণে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব ঘোষ।

উক্ত দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নিয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।