শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

১৬৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ছুদুরখীল এলাকার তানিমং মারমা (৫৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার মৃত কংলাহ মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলাধীন বাটনাতলী ইউনিয়নের তিনগড়িয়া পাড়ায় গত সোমবার সাপের কামড়ে মৃত এক নারীর দাহ কার্যের আয়োজন করে স্থানীয়রা। তানিমংও সেখানে দাহ কার্যে অংশ নিতে যায়। দাহ চলাকালিন কোনো এক সময়ে সেখান থেকে চলে আসেন তিনি। পরে বাড়ির অদূরে শষাণ খোলায় নিজের পড়নের লুঙ্গি পেচিয়ে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন। হঠাৎ এক ভান্তের তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্বজন ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার উপ-পরিদর্শন মোঃ নাজমুল হাসান জানান, প্রাথমিক ভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে এর প্রকৃত কারণ জানা যাবে।