শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

রোয়াংছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন অভিযান

১১৬

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্য ইউএসএআইডি এর অর্থায়নের ইউএস ফরেষ্ট সার্ভিস কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেল্পমেন্ট প্রোগ্রাম (কম্পাস) এবং আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং সহযোগী সংস্থার উদ্যোগে রোয়াংছড়ি কলেজে একাদশ ছাত্র-ছাত্রীদের নিয়ে দিন ব্যাপি বিভিন্ন আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের প্লাস্টিক পন্য সঠিকভাবে ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষা হাতে কলমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় রোয়াংছড়ি কলেজের একাদশ শ্রেণীর ৩০জন ছাত্র-ছাত্রীদের ১৫টি দলে বিভক্ত হয়ে কলেজের চারপাশে জমে থাকা ময়লা প্লাস্টিক পাটের ব্যাগে করে সংগ্রহ করে তা সঠিকভাবে সঠিক স্থানে জমা করা হয়। পরবর্তীতে ছাত্র-ছাত্রীরা কুইজ প্রতিয়োগিতায় অংশ নেয় এবং ছয়জন ছাত্র-ছাত্রীদের দলকে পুরস্কৃত করা হয়।

এসময় ছাত্র-ছাত্রীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়। এছাড়া কলেজের অপর একটি ছাত্র-ছাত্রীদের দলকে রোয়াংছড়ি বটতলী বাজারে বিভিন্ন দোকানে গিয়ে সঠিকভাবে প্লাস্টিক পন্য ব্যবস্থাপনার জন্য দোকানদারদেরকে উদ্বুদ্ধ করে। এই প্রক্রিয়া প্রকল্প কর্মকর্তা এবং কলেজের শিক্ষকগণ পর্যবেক্ষণ করে সেরা উদ্বুদ্ধকারী ছাত্র-ছাত্রী দলকে বেছে নেন এবং ছয়জনকে পুরস্কৃত করার মাধ্যমে ভিন্ন ধর্মী আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানের রোয়াংছড়ি কলেজের ভাইস প্রিন্সিপাল উহাইসিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি সাথোয়াইঅং মারমা, কম্পাস সিএইচটি এফএলআর প্রকল্পের ব্যবস্থাপক কামরুল ইসলাম।
এছাড়াও রোয়াংছড়ি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, ইউএসএফএস, আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং প্রতিনিধি বৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।