শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

অকুস্থল খাগড়াছড়ির মাটিরাঙ্গা

অবশেষে চার দিন পর মোটরসাইকেল চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

১২০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের চার দিন পর অবশেষে মোটরসাইকেল চালক মোঃ ফারুক হোসেন (১৮) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ররিবার (৪মে) রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের মথুমগ পাড়া এলাকার একটি পাহাড়ি ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোঃ ফারুক হোসেন (১৮) মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেল এর চালক বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের মামা জানান, গত বুধবার (৩১ এপ্রিল) বিকালের দিকে দুইজন যাত্রী নিয়ে মাটিরাঙ্গা আসার পর সে আর বাড়ি ফিরে নি। অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। তাকে হত্যা করা হয়েছে। তিনি নির্মম হত্যাকান্ডের বিচার দাবী করেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত বলতে পারেন নি। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্গম পাহাড়ী এলাকার জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।