শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত উদযাপন কমিটির আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত, লোকগীতি, কেরাত, হামদ-নাত, জারী গান, আবৃত্তি, রচনা, বির্তক, লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য বিষয়ে উপজেলার ১৭ মাধ্যমিক ও ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান ফলাফল ঘোষণা করে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী রাঙ্গামাটি জেলা পর্যায়ে অংশ নিবেন।