শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বাঙালহালিয়াতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম উদ্বোধন

১১৯
মোঃ আজগর আলী খান, রাজস্থলী
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখায় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান, বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক পাইচি মারমা, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদ সদস্য তালুকদার মোঃ জোবায়ের আহম্মেদ টিপু, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, সাংবাদিক চাইথোয়াই মং মারমা, ইউপি সদস্য কাইয়ুম হোসেন মিরাজ, সুমন বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম তালুকদার, বাপ্পা ধর, এমদাদ হোসেন, জয়ধন কর্মকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জয়নুল আবেদীন তালুকদার, সদস্য সচিব জনি তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যসাচিং মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন বিকাশ বিশ্বাস। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাওয়াল উদ্দীন আগামী জাতীয় নির্বাচনে দীপংকর তালুকাদারকে পুনরায় নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা সভার পর অতিথিরা ২জনকে তাৎক্ষণিক সদস্য করার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।