শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির ভারত সফর মিথ্যা ও ভিত্তিহীন

১৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ভারত গমন নিয়ে রাজনৈতিক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জনসংহতি সমিতি। বুধবার (১০মে) সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।

প্র্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ভারত গমন নিয়ে Banglanews24.com, দৈনিক ইত্তেফাক ও ঢাকা পোষ্টের সংবাদ জনসংহতি সমিতির দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে Banglanews24.com -এ “১৫ দিনের সফরে ভারতে সন্তু লারমা” শীর্ষক সংবাদে ‘১৫ দিন ভারত সফরে কলকাতা, বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাবেন সন্তু লারমা’ বলে উল্লেখ করা হয়। সংবাদে উল্লেখিত ‘বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাওয়ার’ খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জনসংহতি সমিতির সভাপতি কলকাতায় কোন সাংবাদিক বা গণমাধ্যমে কোন ধরনের বক্তব্য প্রদান করেননি। শ্রী লারমা বরাত দিয়ে প্রকাশিত Banglanews24.com -এর সংবাদ সম্পূর্ণ উদ্দেশ্য-প্রণোদিত।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির ভারত গমন নিয়ে Banglanews24.com কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় জনসংহতি সমিতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। প্রেস বিজ্ঞপ্তি-