শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

১৮৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মাটিরাঙ্গা উপজেলায় শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য দেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

সভায়, মাটিরাঙ্গা মহিলা কলেজ স্থাপন, ধলিয়া লেক দখলমুক্ত করে সৌন্দর্যকরণ, পৌর টার্মিনাল স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা করা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক।

এসময়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।

প্রত্যেক প্রস্তাবই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে জানিয়ে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, খাগড়াছড়িতে শিক্ষার অনুন্নত মান উন্নয়নে কাজ করা হবে। সারাদেশের ন্যায় খাগড়াছড়িকেও স্মার্ট খাগড়াছড়িতে রুপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাগন, সকল ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন।