শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

নানা আয়োজনে রাঙ্গামাটির ধনপাতা বনবিহারে বৈশাখী পূর্ণিমা উদযাপন

ধর্মীয় অনুশাসন মেনে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে: দীপংকর তালুকদার এমপি

১৩৪

॥ নিজস্ব প্রতিবদক ॥

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার জীপতলী ইউনিয়নের ধনপাতা বনবিহারে দিনব্যাপী বিভিন্ন দানানুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) সকালে গৌতম বুদ্ধের জন্মতিথি ও বুদ্ধত্ব ও পরিনির্বাণ লাভ উপলক্ষে ধনপাতা বন বিহারের উদ্যোগে আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অষ্টশীল গ্রহণ,অষ্টপরিষ্কার দান,সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এছাড়াও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অভয় প্রকাশ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ধমীয় অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, বুদ্ধের সেই অমিয় ধর্মের বাণীগুলো বুকে ধারণ করে দেশ ও জাতি তথা বিশ্বের সব প্রাণীর মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে। হিংসা বিদ্বেষ বিভেদ ত্যাগ করতে হবে। সকল সম্প্রদায়কে মিলেমিশে বসবাস করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে। সরকার সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাচ্ছে।

এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন, নন্দ পাল মহাস্থবির ভান্তে। সন্ধ্যায় বৌদ্ধ ধর্মীয় বিহারগুলোতে ফানুষ উড়ানোর মধ্যে দিয়ে উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

প্রসঙ্গত: বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অতি এটি পবিত্রতম একটি দিন। এই দিনে অর্থাৎ বৈশাখী পূর্ণিমার পবিত্র তিথিতে মহামতি গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেছিলেন, ভারতের বুদ্ধগয়ায় বোধিজ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং কুশীনগরে মহাপরিনির্বাণ বা মহাপ্রয়াণ লাভ করেছিলেন। বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ একই দিনে হওয়ায় ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শ্রেষ্ঠতম প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।