শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাজস্থলীতে মাদ্রাসা ও ক্লিনিকের দান বাক্সের তালা ভেঙ্গে চুরি

১৪১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

‘চোরে শোনে না ধর্মের কাহিনী’। এমনি ঘটনা ঘটেছে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ইসলামপুর মাদ্রাসায়। চোরের দল মাদ্রাসা ও পাশ্বর্বতী ক্লিনিকের দান বাক্সের তালা ভেঙে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামপুর মাদ্রসার দায়িত্বরত শিক্ষক । তিনি বলেন, শুক্রবার রাতে কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, এলাকার মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। তবে, যারাই জড়িত থাক না কেন মাদ্রাসার দান বাক্স চুরি একটি ন্যক্কারজনক কাজ।

ইসলামপুর মাদ্রাসা কমিটির সভাপতি সাবেক মেম্বার মোতালেফ হোসেন জানান, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ। চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তবে, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে। আর ইসলামপুর এলাকাতে প্রতিনিয়ত মাদক সেবনকারী ও বিক্রেতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিপূর্বে ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় অন্য একটি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটায় শংকিত এলাকাবাসি।