শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কার্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন

মুক্তিযুদ্ধে দেশের সীমানার বাহিরেও ত্রিপুরা জনগোষ্ঠীর অবদান আছে: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

৯৫

|| দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ।।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি বলেছেন, এদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরাদের যে অবদান, এটা কিন্তু শুধু আমাদের সীমানার ভিতরে না, পার্বত্য চট্টগ্রাম বা বাংলাদেশের সীমানার বাহিরেও ত্রিপুরাদের অবদান আছে। এ অবদান যতটা রয়েছে, ততটা আমরা জানি না।

বৃহস্পতিবার (২০এপ্রিল) সকালে রিজিয়নের সহযোগিতায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কার্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজিয়ন কমান্ডার আরো বলেন, মুক্তিযুদ্ধ এ কর্ণার শুধু ত্রিপুরা জনগোষ্ঠীর অবদানকে সামনে আনার জন্য প্রচেষ্টা নয়, এটা হলো জনগোষ্ঠীকে দেশপ্রেমে অনুপ্রাণিত করা। পূর্ব পুরুষের ইতিহাস যেসব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে সেটা নয়, সকল সম্প্রদায় এখানে এসে তথ্য জানতে পারবে, গবেষণা কাজে আসবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরার সঞ্চালনায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র লাল ত্রিপুরা,  বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা (মিঠু), সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি ইউপির চেয়ারম্যান জ্ঞানদত্ত ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর দেওয়ান লায়ন, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর দেওয়ান (ত্রিপুরা), সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরাসহ সংগঠনের নেতৃবৃন্দ।