শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মাটিরাঙ্গায় কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালের দিকে আওয়ামীলীগের দলীয় কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগেরর সহ-সভাপতি ও কৃষকলীগ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক মোঃ ওয়ালী উল্ল্যহ। মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ অলিউদ্দিন সিদ্দিকী ফুয়াদ’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন রশীদ ফরাজী ও সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন।

কৃষকদের কল্যাণে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দেশে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। আমাদের দেশের মাছ ও সবজি বেদেশে রপ্তানী হচ্ছে। আমরা খাদ্যে স্বয়ং সম্পুর্ন। আমাদের দেশের খাদ্য ঘাটতি নেই। যেকোন প্রয়োজনে মাটিরাঙ্গার প্রান্তিক কৃষকদরর পাশে থাকার ঘোষনা দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ অলিউদ্দিন সিদ্দিকী ফুয়াদ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃববৃন্দ উপস্থিত ছিলেন।