শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

দীঘিনালা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

১৭২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা জোনের দি বেবী টাইগার্স ৪ই বেংগলের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে জোন সদরে আর্থিক সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ- অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আবদুল মোমেন শিহাব।

আর্থিক সহায়তা পেয়ে উপজেলার কাঠালতলী গ্রামের কবি বরদেন্দু চাকমা জানান, দীর্ঘদিন যাবৎ গলা ব্যাথা নিয়ে দিনাতিপাত করছি। চিকিৎসা করাতে পারছি না। জোনের আর্মিরা আর্থিক অনুদান দিয়েছে এখন চিকিৎসা করতে পারব। এছাড়া মায়াফাপাড়া মোগল কান্তি ত্রিপুরাকে পড়ালেখা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি বলেন, দীঘিনালা জোনের সেনাবাহিনীর সব সময় অসহায় দুস্থ মানুষের পাশে আছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।