শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কাউটস দিবস পালিত

১১৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে “ডে ক্যাম্প” উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট স্কাউটস কার্যালয় সামনে দিবসটি পালন উপলক্ষ্যে পতাকা উত্তোলন করা হয় এবং বিকাল পযন্ত দিবসটির বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হল স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গর্ব। দিবসটি উদ্বোধন করেন, মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার (এলটি)।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা রোভার স্কাউটস কমিশনার ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রোভার সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা রোভার স্কাউটস সম্পাদক নুরুল আবছার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম কামাল উদ্দিন,আরএসএল প্রকৌশলী মো.রহমত উল্লাহ,আরএসএল শফিউল ইসলামসহ পলিটেকনিক রোভার স্কাউটস দলের কর্মীরা। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ স্কাউটস একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সকল দুর্যোগে পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কাউটের জন্য অনেক কর্মসূচি কার্যক্রম হাতে নিয়েছে।