শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

লংগদুতে বজ্রপাতে জেলের মৃত্যু

১০৬

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে হেলাল উদ্দিন (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কালাপাকুজ্যার রশিদপুর বড় বিলে জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় হেলাল বজ্রপাতে আহত হয়। পরে প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হেলাল উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের রশিদপুর গ্রামের পান্না মুন্সির ছেলে।

লংগদু ইবনেসিনা হাসপাতালের চিকিৎসক মানসুরুর রহমান জানান, দুপুর আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা বজ্রপাতের শিকার হেলাল হোসেনকে হাসপাতাল নিয়ে আসেন। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়।
এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।