শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বাঘাইছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

১২০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চলতি মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে ০৮টি ইউনিয়নের সর্বমোট ২০০০ জন কৃষকের মাঝে মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ও ধানের বীজ ০৫ কেজি প্রদান করা হয়।