শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কর্ণফুলী পানি বিদ্যুৎ সংরক্ষিত ইনটেক হতে নিষিদ্ধ জাল উদ্বার

১২২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সংরক্ষিত ইনটেক এলাকা হতে নিষিদ্ধ জাল উদ্বার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০মার্চ) দুপুর ১টায় কাপ্তাই কপাবিকে নেতৃবৃন্দ উদ্বারকৃর্ত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল রিসিপশন এলাকায় জ্বালিয়ে দেয়া হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র উপ-ব্যবস্থাপক কয়সুল বারী জানান সংরক্ষিত এলাকায় অবৈধ কোন প্রবেশ বা কোন ধরনের জাল দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। কপাবিকে নিষিদ্ধ দু’টি জাল উদ্বার করে কাপ্তাই বিএফডিসির শাখা ম্যানেজারের উপস্থিতিতে পুড়ে ফেলা হয়।

এসময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র উপব্যবস্থাপক কয়সুল বারী, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, বিএফডিসির শাখা ম্যানেজার মোঃ মাসুদ আলম, সহকারী পরিচালক নিরাপত্তা শাখাওয়াত কবির, সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেনসহ কপাবিকে বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান সকল ধরনের অবৈধ ও নিষিদ্ধকৃর্ত জাল যেখানে দেখাযাবে তাৎক্ষণিক আটক করে আইনি ব্যবস্থা নেয়া হবে।