শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বাটনাতলী যুব কল্যাণ পরিষদ’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

১২৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকার প্রত্যন্ত জনপদের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর লক্ষে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “বাটনাতলী যুব কল্যাণ পরিষদ”। প্রতিষ্ঠার পর থেকেই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে নানা ভাবে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও নিম্নআয়ের ৫০ পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে উপহার স্বরুপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটনাতলী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাবেক সভাপতি মোঃ নুরুল হুদা খান’র সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউপি সদস্য মোঃ আবুল কালাম, মোঃ আবদুল জলিল, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সদস্য নিজাম উদ্দিন, মাহমুদুল হাসান, আমান উল্লাহ, মোঃ জামাল উদ্দিন ও মোঃ নাজিম উদ্দিন প্রমূখ। দোয়া মোনাজাত শেষে হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।