শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

বরকলে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

১২৫

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় জেলা ফায়ার সার্ভিস ও বরকল থানার যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ডের দূর্ঘটনা এড়াতে এবং জনসচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০মার্চ) সকালে উপজেলা বরকল থানার মাঠ প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।

বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে অগ্নিনির্বাপণ মহড়া পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা সদর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ বিল্লাল হোসেন।

বিল্লাল হোসেন বলেন,বিভিন্ন কারণে আগুনের সূত্রপাত হয়। তারমধ্যে দেখা যায়,আগুনের চুলা বা গ্যাসের চুলা এবং বিদ্যুৎ সর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। তিনি চার শ্রেণি আগুনের কথা উল্লেখ করে বলেন,কঠিন পদার্থের আগুন (কাঠ, বাঁশ, খড়কুটা, কাপড়), ধাতব পদার্থ আগুন( লোহা,ইস্পাত,দস্তা,তামা),গ্যাসীয় পদার্থ আগুন(এলপি গ্যাস,তিতাস গ্যাস) ও তরল পদার্থ(তৈল,ডিজেল,অকটেন)।এ চার শ্রেণি আগুনকে চার শ্রেণির মাধ্যমে নির্বাপণ করতে হয়।তাই আগুন নির্বাপণে সচেতনতার পাশাপাশি প্রাথমিক ধারণা থাকা জরুরি। এরপর তিনি অগ্নি নির্বাপণ কিভাবে করা যায় সে বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নানান ব্যবহারিক পদ্ধতি হাতে কলমে শিক্ষা দেন।

বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন, বরকল উপজেলা সদরে প্রথমবারের মতো অগ্নিনির্বাণ মহড়ায় জেলা ফায়ার সার্ভিস সহযোগিতা করায় সাধুবাদ জানান।আর ভবিষ্যতে এ মহড়া যাতে অব্যাহত থাকে সেই আহ্বান জানিয়েছেন। এসময় রাঙ্গামাটি জেলা সদর ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ ও বরকল থানা পুলিশ কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।