শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

নানিয়ারচরে সানশাইন পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা

১৭০

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

উৎসব মুখর পরিবেশে রাঙ্গামাটির নানিয়ারচরে সানশাইন পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণী ও মেধাভিত্তিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অশোক কুমার দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, সানশাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ চাকমা, ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বজিত দাশ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্ধ। প্রতিযোগিতা অনুষ্ঠানে দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড়, যেমন খুশি তেমন সাজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরিয়া বলেন, প্রতিটি বিদ্যালয়ের উচিত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে ছাত্রছাত্রীদের মন প্রফুল্ল হয়, তাদের পড়ায় মন বসে। খেলাধুলা করলে ছাত্রছাত্রীরা মাদক থেকে দূরে থাকবে।

পরিশেষে তিনি প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।