শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক সোলার প্যানেল বিতরণ

মানিকছড়ির ৩শতাধিক পরিবারের ঘর সৌর বিদ্যুতের আলোয়ে আলোকিত হবে

৫৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীণ “পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়ে” শীর্ষক প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলার দূর্গম পাহাড়ি জনপদের প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় ১নং মানিকছড়ি ইউনিয়নের আওতাধীণ দুছড়ি পাড়া বিশাখা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৩টি গ্রামের ৩২৯টি পরিবারের মাঝে উক্ত সোলার প্যানেল বিতরণ করা হয়। সেই সাথে প্রশিক্ষণ ভাতা বাবদ নগদ ৬৫০ টাকা প্রদান করা হয়েছে।

মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার প্যানেল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রমা উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের কনসালটেন্ট মোঃ শাহরিয়ার হোসেন। এ সময় য্যোছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইদ্রিস ইসলাম বাচ্চু, ইউপি সদস্য আরে মারমা, মোঃ আসাদুল ইসলাম, মোঃ আইয়ুব আলী, শাহনাজ পারভীন ও মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

উক্ত সোলার প্যানেল বিতরণের ফলে উপজেলার দূর্গম পাহাড়ি জনপদের বিদ্যুৎ সুবিধাবঞ্চিত রেম্রা পাড়া, দক্ষিণ ফকির নালা, উত্তর মরা ডলু, গচ্ছাবিল, দক্ষিণ হাফছড়ি, বক্রিপাড়া, মনাদংপাড়া, লাপাইদংপাড়া, চইক্কাবিল, গাইদংপাড়া, দুছড়ি পাড়া, মলঙ্গীপাড়া ও আগাদুছড়ি পাড়ার ৩২৯টি পরিবারের ঘর বিদ্যুতের আলোয়ে আলোতি হবে।