শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

মানিকছড়িতে মইনীয়া মাইজভান্ডারী কমিটির সম্মেলন অনুষ্ঠিত

১২২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী কমিটি ও মইনীয়া যুব ফোরাম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় মানিকছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী কমিটিতে খলিফা শাহ মোঃ আবদুল মান্নান পাটোয়ারীকে সভাপতি, মোঃ আব্দুল হাকিম সর্দারকে সাধারণ সম্পাদক ও লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং মইনীয়া যুব ফোরাম মানিকছড়ি উপজেলা কমিটিতে মোঃ কাউছার হামিদ রুকনকে সভাপতি, মোঃ মোজাক্কেরুল ইসলাম মাসুমকে সাধারণ সম্পাদক ও মোঃ শামীম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

আব্দুল মোতালেব মাস্টার”র সভাপতিত্বে ও কাউছার হামিদ রুকন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের খাগড়াছড়ি জেলাধীন বিভিন্ন শাখা কমিটির সমন্বয়ক খলিফা শাহ মোঃ আবদুল মান্নান পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামা’আত উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মজিদ নিজামী।