শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

১২২

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘাইছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৭মার্চ) সকাল ৯ ঘটিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে শুরু হয় কার্যক্রম, উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ভুমি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাঘাইছড়ি থানা, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। কাচালং সরকারী কলেজের প্রভাষক কামাল হোসেন মীর এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, কাচালং কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, থানা অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, প্রেসক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেশের জন্য যে অগ্রণী ভুমিকা পালন করছেন এবং বঙ্গবন্ধুর দেশপ্রেম সম্পর্কে আলোচনা করেন, জাতীয় শিশু দিবসের তাৎপর্য ও শিশুদের নিরপাদ ভবিষ্যতের জন্য বর্তমান সরকারের উল্লেখযোগ্য ভুমিকা সম্পর্কে আলোচনা করেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।