শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানের থানচিতে জাতীয় শিশু দিবস পালিত

১২৮

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে থানচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে জন্মদিন দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ জনসাধারণ

পরে সকাল সাড়ে দশ টায় উপজেলা মিলনায়তন হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মুজাহিদ, আমার বাড়ি আমার খামার উপজেলা ব্যবস্থাপক জমির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রায়হানুর কাদের প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কিশোর-কিশোরী দল ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মদিন উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।