শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

লামায় ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

১১২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় ট্রাক ও মোটর সাইকেল দুর্ঘটনায় এক মোটর সাইকেল ড্রাইভার নিহত ও যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় গুরুতর আহত মোটর সাইকেল ড্রাইভার রিপন তঞ্চঙ্গ্যাঁ (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

জানা যায়, লামা বাজার থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলে যাত্রী নিয়ে ড্রাইভার রিপন তঞ্চঙ্গ্যাঁ গজালিয়া যাচ্ছিল। যাত্রাপথে বৃহস্পতিবার বিকেল ৩টায় লামা-সুয়ালক সড়কের ফাইতং রাস্তার মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে (টিএস) ধাক্কা দিলে গুরুতর আহত হয় রিপন তঞ্চঙ্গ্যাঁ ও যাত্রী আবুল কাসেম (৫৫)। রক্তাক্ত দুই যাত্রীকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে সিএনজিতে করে লামা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

লামা হাসপাতালে জরুরি বিভাগে গুরুতর আহত রিপন তঞ্চঙ্গ্যাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এদিকে অপর আহত যাত্রী আবুল কাসেম কে লামা হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা তাকে চট্টগ্রাম নিয়ে গেলে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

নিহত রিপন তঞ্চঙ্গ্যাঁ প্রকাশ অর্জনু আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ণবাসন সুরেজ কারবারি পাড়ার বাসিন্দা। তার বাবার জানা সম্ভব হয়নি। আহত আবুল কাসেম গজালিয়া ইউনিয়নের বটতলী পাড়ার মৃত আব্দুল গনির ছেলে। নিহত রিপন চাকমা গত দুই মাস ধরে লামার গজালিয়া বাইশপাড়ি এলাকায় হাইনচনু মার্মা নামে একজনের বিয়ে করে শশুর বাড়িতে থাকে এবং মোটর সাইকেল ভাড়া চালিয়ে সংসার চালায়।

নিহতের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের লাশ এখনো চট্টগ্রামে আছে। অভিভাবকদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।