শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

৩নং বাঙালহালিয়া ইউপির ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৪ প্রার্থীতে হারিয়ে বিজয়ী কাইয়ুম

৫০

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ পদে উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। এতে ৪৫০ ভোট পেয়ে কাইয়ুম হোসেন মিরাজ, টিউবওবয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল হতে বিকেল পর্যন্ত বিরতীহীন ভাবে শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যা প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহন শেষে গণনা শেষে বে-সরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন, নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম ।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তারা হলেন কাইয়ুম হোসেন মিরাজ, আবুল কাসেম, আবদু জব্বার, সিদ্দিক মোল্লা, মাসুম তালুকদার। নির্বাচনে মোট ভোট ১১৮৮ তার মধ্যে কাস্ট হয়েছে ৮৭৫ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণায় বিজয়ীর নাম ঘোষনা করা হয়।

মোঃ কাইয়ুম হোসেন মিরাজ ৪৫০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী আবদুর রাজ্জাক পেয়েছে ১৬৮ ভোট।

এদিকে নির্বাচনের সময় রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ নির্বাচন পরিদর্শন করেন এবং কেন্দ্রের বিষয়ে সার্বিক খোজখবর নেন। নির্বাচনে আইনশৃখলা রক্ষার্থে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।