শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

লামার ফাঁসিয়াখালীতে অস্ত্রসহ জনতার হাতে দুই ডাকাত আটক

১০৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলা ফাঁসিয়াখালীতে সন্দেহভাজন ঘোরাঘুরি করলে জনতা ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে। বুধবার (১৫মার্চ) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ২নং ওয়ার্ডে হারগাজা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, বুধবার দুপুরে দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত দল ঘোরাঘুরি করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের ধাওয়া করে পরে ডাকাত দল পালিয়ে যায়ার সময় স্থানীয় জনতা অস্ত্রসহ দুইজনকে আটক করে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী বলেন, ইউনিয়নের হারগাজা, সাপেরঘারা, লাইল্যারমার পাড়া, গয়ালমারা এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে সেই সাথে মানুষের নিরাপত্তার সমস্যা হচ্ছে। জনস্বার্থে এই এলাকায় একটি পুলিশ ক্যাম্প জরুরি হয়ে পড়েছে।

এদিকে এই ঘটনার পরপরই লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্দেহভাজন আরো একজনকে আটক করে।