শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে এ্যডভোকেসী, লবিং ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ

১১৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে মানিকছড়িতে নেতৃত্ব ব্যবস্থাপনা, এ্যডভোকেসী, লবিং ও নেটওয়ার্কিং বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় মানিকছড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম চৌধুরী, মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু, পাড়া কার্বারী ক্যজাই মারমা, হেডম্যান প্রতিনিধি ও বৌদ্ধ ধর্মীয় গুরু আগাসারা ভিক্ষু, ইসলাম ধর্মীয় ইমাম মাও আব্দুল মজিদ নিজামী, ইপি সদস্য শাহানাজ পারভিন, একতা যুব সংঘ প্রতিনিধি এসএম রবিউলসহ ফোরামের সদস্যা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে মধ্যে ছিল, নেতা ও নেতৃত্বের গুনাবলী, ইউনিয়ন পর্যায়ে ফোরাম লক্ষ্য উদ্দেশ্য ও কর্মকান্ড, সংগঠন সম্পর্কে প্রাথমিক ধারণা, সংগঠনের মাধ্যমে উন্নয়নের ধারণা, যোগাযোগ স্থাপন করা, দুর্গম এলাকার সুপেয় পানির সমস্যা নিরসন, স্যানিটেশন সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন। তাছাড়া প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যগণের সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের লক্ষে সহযোগিতা ও সংশ্লিষ্ট এলাকার জীবনমান উন্নয়নে ভূমিকা পালনের মাধ্যমে একে অপরের সহযোগিতা করা হয়।