শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

৯০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

“নিরাপদ জ্বালানী, ভোক্তা বান্ধব পৃথিবী” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষ ‘কিন্নরী’ তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই সহকারি তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেনসহ প্রমুখ।

এসময় ইউএনও বলেন, সকলের সহযোগিতা নিয়ে নতুন কমিটি করে সঠিক ভোক্তা অধিকার নিশ্চিত করা হবে এবং ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।