শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

পানছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

১০২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে আলোচনা সভা ও সচেনতার অংশ হিসাবে লিফলেট বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তীরনা চাকমাসহ প্রশাসনিক কর্মকর্তাগণ, ব্যবসায়ী-ভোক্তাগন, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।