শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

গুইমারা সেনা রিজিয়নের ২৫০০ জনকে সহায়তা ও ১২০০ জনকে চিকিৎসা সেবা প্রদান

১০৬

মাইন উদ্দিন বাবলু , গুইমারা ॥

২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কর্তৃক ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুদান ও পার্বতঞ্চলের শান্তি-সম্প্রীতি-উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানবিক সহায়তা ও বিনানমূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় গুইমারা কলেজিয়েট স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ২ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে বীজ ও ফলদ চারা, ৮টি কলেজের ১৬৫ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ, বিশুদ্ধ পানির সংকট নিরসনের লক্ষে ১৫০ পরিবারের মাঝে পানির ফিল্টার, বিদ্যুৎ বিহীন ২০ পরিবারের মাঝে সোলার প্যানেল, বেকারত্ব দূরীকরণে ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন, অসহায় ২০ পরিবারের মাঝে ঢেউটিন, একজন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার ও ১৯ জনকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ১২শ অসুস্থ ব্যক্তিকে গাইনী, ডেন্টাল ও মেডিসিন সংক্রান্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এসময় ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণীয় করে রাখতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের এ সম্মাননা প্রদান। তাছাড়া পার্বত্যঞ্চলের স্থিতিশীল শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এ মানবিক সহায়তা প্রদান। এ ধরণের কার্যক্রম আগামীতেও অব্যহত রাখতে সকলে সহযোগিতা চেয়েছেন তিনি। এ সময় গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ রিজিয়নের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।