শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

১২৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
‘আর্ত মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী’ প্রতিপাদ্যকে সামনে রেখে দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ২০৩ পদাতিক বিগ্রেডের আয়োজনে এবং দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।

সোমবার (১৩মার্চ) সকাল ১১টায় দীঘিনালা সেনা জোনের আওতাধীন জামতলী এলাকার মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাে সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান।

চিকিৎসা সেবা নিতে আা মিরা সরকার (২৮) জানান, আমি ও আমার তিন ছেলে-মেয়েসহ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছি। পারভীন আক্তার (২৭) বলেন, আমি ও আমার মেয়ে সহ সেনাবাহিনী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন থেকে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়েছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।