শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাই লেক হতে বৃদ্বের মৃতদেহ উদ্বার

৮৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই লেক হতে নিখোজেঁর একদিন পর এক বৃদ্বের মৃতদেহ উদ্বার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় জামাল উদ্দিন (৬০) নামে একদিন মজুরের মৃতদেহ জাল দিয়ে কাপ্তাই লেক হতে উদ্বার করে হয়। তিনি ৪ নং কাপ্তাই ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের বাঁশকেন্দ্র এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে যেকোন একসময় বাঁশকেন্দ্র এলাকায় ঐ ব্যক্তি কাপ্তাই লেকে পড়ে যায়। লেকের পাশে তার পায়ের সেন্ডেল দেখে সনাক্ত করা হয় সে পানিতে পড়ে গেছে। বিকালে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় লোকজন ও ইউপি সদস্যর সহয়তায় লেকে জাল ফেলে বৃদ্বের মরদেহ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।