শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

মাটিরাঙ্গায় ভারতীয় মদ জব্দ, আটক ২

৪৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রবিবার (১২ মার্চ) সকালের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দন্তি রাম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতারা হলেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দন্তি রাম পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার ছেলে কুঞ্জ মোহন ত্রিপুরা এবং স্বপন ত্রিপুরার ছেলে সজীদ চাকমা।

গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া’র দিকনির্দেশনায় এসআই মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে এসআই মাসুদ আলম পাটোয়ারী ও এএসআই কামরুল আরেফিন চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, মাদক চোরাকার্বারি সহ যে কোন ধরণের অপরাধ নিয়ন্ত্রনে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।