শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বাংলাদেশ হবে স্মার্ট আর আমরা হবো সবচেয়ে সভ্য জাতি: পার্বত্যমন্ত্রী

৮৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে এদেশ স্মার্ট বাংলাদেশ হবে। আর বিশ্বের মধ্যে সবচেয়ে সভ্য জাতি হিসাবে আমরা মাথা তুলে দাঁড়াবো। আওয়ামী লীগ ছাড়া এদেশে অনেক সরকার ছিল। তারা দেশের জন্য কি করেছে ? তাদের পকেটনীতির কারণে আমার বাবা-মা অশিক্ষিত। শেখ হাসিনার আধুনিক শিক্ষা নীতির কারণে আজ পাহাড়ের ছেলে-মেয়েরা ডাক্তার, জজ, উকিল, ইঞ্জিনিয়ার ও প্রকৌশলী।

তিনি আরো বলেন, নেতা আমরা সবাই, কিন্তু সু-নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার থাকেনা। সু-নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। শুক্রবার দুপুরে বান্দরবান জেলার লামা পৌরসভাস্থ ‘বীর বাহাদুর কানন’ ও ‘তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট’ এর শুভ উদ্ভোধন শেষে মধুঝিরি মাঠে এক জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, মেয়র জহিরুল ইসলামের দক্ষতা ও সু-নেতৃত্বের কারণে লামা পৌরসভার তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে। আগামীতেও জহিরুল ইসলাম মেয়র নির্বাচিত হলে এ পৌরসভা প্রথম শ্রেনীতে উন্নীত হবে। বর্তমানে মেয়র জহিরুল ইসলামের অক্লান্ত পরিশ্রম ও স্বদিচ্ছায় লামা পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি পৌরসভা কার্যালয়ের আশপাশ প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক কারুকাজে সজ্জিত করে তুলেছে। সকল শ্রেণী ও বয়সের মানুষের একটু হাটাহাটি আর নির্মল অক্সিজেন গ্রহণের জায়গা হয়েছে। বীর বাহাদুর কানন ও তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট পর্যটন শিল্পে যোগ হলো নতুন মাত্রা।

লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলামের সভপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ প্রমূখ বিশেষ অতিথি ছিলেন।

আলোচনা সভা শেষে পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ ও বিকেল ৩টায় লামা পৌরসভার মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল স্মৃতি মিলনায়তনে ‘লামার আলো’ কর্তৃক আয়োজিত সংবধর্ণায় গুনীজনদের হাতে সম্মাননা তুলে দেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।