শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

৯১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালার ৯ মাইল এলাকায় থেকে অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ বাবলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুপুর সাড়ে ১২টায় দীঘিনালা জোন সদরে প্রেস ব্রিফিং করা হয়।

প্রেস ব্রিফিং এ দীঘিনালা জোনের ৪ই বেংগলের মেজর নাহিদ হাসান, পিএসসি জানান, সশস্ত্র চাঁদাবাজির খবর পাওয়া যায়। চাঁদাবাজরা অন্যান্য যানবাহনের পাশাপাশি সম্প্রতি ভেঙ্গে যাওয়া মাইনি সেঁতু সংস্কারের সরঞ্জাম বহনকারী বেসামরিক গাড়ী হতেও মোটা অংকের চাঁদা দাবী করে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে দীঘিনালা জোন কর্তৃক পরিচালিত অভিযানে ০১টি গাদা বন্দুক, ০১ টি দেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ০১ টি এ্যান্টিনা ও মোবাইলসহ তাদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি আটক করা হয়।

তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা সকল সরঞ্জামাদি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে হাতে নাতে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ পূর্বক আটককৃত অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।