শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা কর্মসূচী পালিত

৫২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও আ’লীগের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল হতে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসারসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য ভাবে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে নির্বাহী অফিসার রুমন দে। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইসতিয়াক আহমেদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এছাড়া কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এবং বাংলাদেশ পুলিশ এর পক্ষ হতে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব এর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ এর পক্ষ হতে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।