শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

মহালছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

৪৭

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সরকারি বেসরকারী সংস্থা পৃথক পৃথক ভাবে শোভাযাত্রা সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা, মাইসছড়ি কিশোরি ক্লাব এবং স্থানীয় মহালছড়ি শিল্পকলা একাডেমীর শিশু শিল্পীদের নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।