শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হওয়ার আহবান ইয়াছমিন পারভীন

১২২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজের শান্তি শৃংঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকলকে দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সোমবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসক সভা কক্ষে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্য করেন।

“আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুদিন ব্যাপী বাল্যবিবাহের সিএমপিসি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন আয়োজনে দুদিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সদস্যবৃন্দসহ সরকারি কর্মকর্তাগণ।
এসময় বাল্যবিবাহ নিরোধ আইনসহ শিশু সুরক্ষা অধিকার ও জেন্ডার ইক্যুইটি বিষয়ে তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, কুলসুমা, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্ল্যান ইন্টারন্যাশনাল প্রতিনিধি বিটু দত্তসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।