শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানে জাতীয় পাট দিবস পালিত

১২০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

“পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে জাতীয় পাট দিবস। সোমবার (৬ মার্চ) সকালে পার্বত্য জেলা পরিষদ কার্যালয় হতে বের করা হয় র‌্যালী। র‌্যালী শেষে পরিষদ সভাকক্ষে শুরু হয় আলোচনা সভা।

এসময় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

প্লাস্টিক পলিথিন ব্যবহারের ফলে পার্বত্য এলাকায় পাট চাষ প্রায় বিলুপ্তি পথে। পাটকে উৎপাদন বাড়াতে হলে প্লাস্টিক পলিথিন বর্জন করার আহব্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্ত উচিং মং মারমা সঞ্চালনায় মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার, নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল নোমান, সদস্য সিয়ং খুমীসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।