শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

১৩৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
বিচারিক আদালতের পরোয়ানাভুক্ত এক আসামীকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকা হতে আটক করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৩মার্চ) অভিযান চালিয়ে পলাতক এ আসামকে আটক করে কাপ্তাই থানার পুলিশ।

থানা সুত্র জানায়, শুক্রবার কাপ্তাই থানার এএসআই লিটন মিয়া অভিযান চালিয়ে ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ডে বসবাসরত ধনু মিস্ত্রীর ছেলে মোঃ জসিম উদ্দিন রতন (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিচারিক আদালতের পরোয়ানা জারি ছিল। আটকের পরে রাঙ্গামাটি আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে প্রেরণ করেন।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন (ওসি) পলাতক আসামীকে আটকের বিষয়ে নিশ্চিত করেন। আটক আসামী জসিম উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।