শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন: মন্ত্রী বীর বাহাদুর

১২৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণই চান। দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে তিনি অবিরাম কাজ করছেন। এজন্য তিনি পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন। শুক্রবার (৩ মার্চ) দুপুর ১ টায় পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের জ্যোতিশ্বর বেদান্ত শংকর মঠ ও মিশনে শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪ তম শুভ আবির্ভাব ২৭ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলনের দুই দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বীর বাহাদুর বলেন, পার্বত্য জেলাগুলোতে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, মন্দির, গীর্জা নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া চলাচলের পথকে সহজ ও সুগম করতে সমতল সহ পার্বত্য এলাকাগুলোতে পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট, ইত্যাদি নির্মাণ করে দিচ্ছেন। আওয়ামীলীগ সরকার গণতান্ত্রিক সরকার। মানুষের কল্যাণে এ সরকার সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। এ সরকার আগামী ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগের কোনো সরকারের আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের এতো জোয়ার ছিল না। তিনি সরকারের উন্নয়ন কাজে সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শাহা আলম, কাপ্তাই সার্কেল রওশানারা রব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী সহ বিভিন্ন মন্দির থেকে আগত পুরোহীত ও হিন্দু সম্প্রদায়ের ভক্ত নর-নারীগন উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এক কোটি ১০ লক্ষ টাকার ব্যয়ে বাঙালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত শংকর মঠ ও মিশনে নব নির্মিত দৃষ্টি নন্দন মঠ মন্দির ভবন উদ্বোধন করেন তিনি।