শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‌্যালি এবং আলোচনা সভা

১১৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হলো ” ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে”।

কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।

এছাড়া ভোটার দিবসের আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামসুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ও কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত।

আলোচনায় বক্তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটার হওয়া যতটা প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে সঠিক তথ্য প্রদান করা। এবং ভোটার হওয়ার সময় সঠিক তথ্য প্রদান করা প্রতিটা ব্যাক্তির নৈতিক দায়িত্ব।
এদিকে আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র ও পুরাতন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

প্রসঙ্গত, কাপ্তাই নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নে সর্বমোট ৪৯ হাজার ৬৫ জন ভোটার তালিকাভুক্ত হয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৫ হাজার ৮শ ৬৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ২৩ হাজার ১শত ৯৬ জন।