শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বরকলে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

৪৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলার বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।

বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিময় চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি বিকাশের এক দীর্ঘ ইতিহাস রয়েছে। আর খেলাধুলা এবং সংস্কৃতির মাধ্যমে মানুষ মনের খাদ্য পেয়ে থাকে, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। এক্ষেত্রে, শিক্ষার্থীদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনাগত দিনগুলিতে আমরা কি ধরনের সমাজ দেখতে চাই, তা এখন থেকে ভেবে চিন্তে ঠিক করে নিতে হবে এমনটা সু-পরামর্শ প্রদান করেন তিনি।

এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।