শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

আগামী ১৬মার্চ বরকল ইউনিয়নে ইভিএমে হবে উপ-নির্বাচন

৬১

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় আগামী ১৬মার্চ প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে বরকল ইউনিয়নে ৩নং সাধারণ ওয়ার্ডে শূণ্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, গত মাসের ২৪ জানুয়ারি রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলায় বরকল ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ডে শূণ্য পদে উপ-নির্বাচন-২০২৩ সময়সূচি প্রজ্ঞাপন জারি করেন।

এদিকে, বরকল উপজেলা নির্বাচন অফিস চলতি মাসে ১৯ফেব্রুয়ারী মধ্যে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের নোটিশ প্রদান করেন। নোটিশ উল্লেখ রয়েছে যে, ২০ফেব্রুয়ারীতে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। আর ২৭ ফেব্রুয়ারী শেষ তারিখে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। সর্বশেষে ১৬মার্চ ভোটগ্রহণ করা হবে।