শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও প্রতিবন্ধী মেয়ে নিহত

৬৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও পাঁচ বছরের প্রতিবন্ধী মেয়ে নিহত হয়েছে। রবিবার(১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে শহরের বড়ুয়ার টেক এলাকার ফেন্সি ঘোনা সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমেনা বেগম (৩৬) ও তার ৫ বছরের প্রতিবন্ধী মেয়ে আয়েশা বেগম। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, বিকেলে বাসা বাড়িতে কাজ সেরে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আমেনা বেগম ফেন্সি ঘোনার মসজিদ এলাকায় নিজ বাসায় যাওয়ার পথে রোয়াংছড়ির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টিএক্স ট্রাক তাদের চাপা দেয়।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। ঘটনার পর ট্রাক চালক মোঃ জাহাঙ্গীর আলম পলাতক রয়েছে। নিহত আমেনা বেগম ঐ এলাকার দিনমজুর জায়েদ মিয়ার স্ত্রী। আমেনা বেগম বাসা বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতেন।