শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মহিলা শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রসারে মহিলা মাদ্রাসা ও এতিম খানা উদ্বোধন

১১০

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ইসলামপুর হাকিম টিলায় নবনির্মিত ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে নবনির্মিত কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাছির উদ্দীন, মোঃ সলিমুল্লাহ, কামাল উদ্দিন, হাফেজ মুফতি আব্দুল কাদের,রাশেদুল হক, আব্দুল গাফফার হাওলাদার, ওমর ফারুক, সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা, ইউপি সদস্য বাদশা আলমঙ্গীর, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক ইউপি সদস্য শামসুল আলম, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, মোঃ শাহেব আলী খোকা, কারবারি আব্দুল হাকিম, আব্দুল জলিল মোড়ল, ছাত্তার আকন্দ, মিজানুর রহমান,আকবর আলী, ইসহাক সওদাগর, মোঃ মজিবুর রহমান, নুরুল আলম পলাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মেয়েদের দ্বীনি শিক্ষার জন্য এলাকায় তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। ধীরে ধীরে এই মাদ্রাসাটি যাতে দাখিল থেকে কামিল মাদ্রাসায় রুপান্তর করা যায় সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।