শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

কাপ্তাই লেকে অবৈধ দখল বন্ধে লংগদু উপজেলা প্রশাসনের প্রচার অভিযান

৬৭

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

মহামান্য হাইকোর্ট এর আদেশ বাস্তবায়নের লক্ষে রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই লেকের কাচালং নদীতে অবৈধ দখল বন্ধে লংগদু উপজেলা প্রশাসন প্রচার অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) আকিব ওসমান।

এ সময় উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার্স ইনজার্চ ইকবাল উদ্দিন, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান মির সিরাজুল ইসলাম জান্টু ,মাইনীমূখ ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন (কমল), মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) আকিব ওসমান বলেন ‘মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দায়ের করা রিট পিটিশন এর ফলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশক্রমে লংগদু উপজেলা বিভিন্ন এলাকায় কাপ্তাই লেকের অংশে প্রচারণা অভিযান পরিচালনা করা হয়। কেউ যাতে নতুন করে কোন ধরনের অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে তার জন্য নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।