শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

সাংবাদিকদের সাথে প্রশাসনের সম্পর্ক ছিল মধুর

কাপ্তাই প্রেস ক্লাবে ইউএনও,র বিদায় সংবর্ধনা

৬১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই প্রেস ক্লাবের আয়োজনে পদোন্নতিপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কাপ্তাই প্রেস ক্লাব দপ্তরে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃকবির হোসেন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন।

এসময় বিদায়ী নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, কাপ্তাই তথ্য অফিসার দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন । বিদায়ী ও পদোন্নতি প্রাপ্ত নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন কাপ্তাই প্রেসক্লাবের সাথে কর্মকালীন আড়াই বছর উপজেলা প্রশাসনের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর।তিনি প্রেসক্লাবের সকল সদস্যদের সফলতা কামনা করে।

বিদায় অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, জনপ্রতিনিধি এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।