শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

মানিকছড়িতে সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠ জব্দ

৮৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়ন পরিষদ এলাকার নাসির’র সমিলে সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা ৩৬১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

বুধবার রাতে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারী’র নেতৃত্বে একটি টহল টিম মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী ইউনিয়ন পরিষদ এলাকায় ‘নাসির সমিল’ এ গিয়ে বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা অবৈধ কাঠের সন্ধান পায়। পরে রাত ১টা পর্যন্ত উপজেলা বন বিভাগের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে আকাশী, সেগুন ও গামারী কাঠের ৩৬১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪লক্ষ টাকা।

উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে ৩৬১ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়ে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকার মতো হবে।